আমড়ার টক মিষ্টি আচার
আমড়ার টক মিষ্টি আচার একটি কাঁচের বোয়ামে পরিবেশন করা হয়েছে
আমড়ার টক মিষ্টি আচার একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি আচার যা মুখরোচক স্বাদে ভরপুর। এই আচারটি সহজেই ঘরে তৈরি করা যায় এবং এটি দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।
আমড়ার টক মিষ্টি আচার একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি আচার যা মুখরোচক স্বাদে ভরপুর। এই আচারটি সহজেই ঘরে তৈরি করা যায় এবং এটি দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।
উপকরণ
- আমড়া ১ কেজি
- রসুন অর্ধেক কাপ (ছেঁচা)
- পাঁচফোড়ন গুঁড়ো ২ চা চামচ
- আদা বাটা ১ চা চামচ
- আস্ত শুকনা মরিচ ৪টি
- লবণ পরিমাণমতো
- মরিচ গুঁড়ো ১ চা চামচ
- সরিষা গুঁড়ো ১ চা চামচ
- হলুদ গুঁড়ো হাফ চা চামচ
- চিনি ২ টেবিল চামচ
- সিরকা ১ টেবিল চামচ
প্রণালি
- আমড়া ধুয়ে খোসা ছড়িয়ে ছোট ছোট ফালি করে কেটে নিন।
- রসুন ছেঁচে নিন এবং মরিচ টেলে গুঁড়ো করে নিন।
- কড়াইয়ে তেল গরম করে রসুন দিন। রসুন লাল হয়ে এলে মরিচ গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন গুঁড়ো ও লবণ দিয়ে দিন।
- মসলা কষিয়ে আমড়াগুলো তেলে দিয়ে দিন। ১০ মিনিট রান্না করুন।
- আস্ত শুকনা মরিচ, আদা বাটা ও চিনি দিয়ে নাড়ুন।
- সিরকা দিয়ে ঢেকে দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে নিন।
- আচার ঠান্ডা হলে কাঁচের বোয়ামে সংরক্ষণ করুন।