মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

স্ট্রবেরি সন্দেশ

স্ট্রবেরি সন্দেশ

উপকরণ

  • এক কাপ স্ট্রবেরি পাল্প
  • দুই কাপ স্কিমড মিল্কের ছানা
  • স্বাদমতো চিনি
  • এক চা চামচ সুজি

প্রণালী

১) একটি পাত্রে ছানা নিয়ে ভাল করে পিষে নিন। তবে খেয়াল রাখবেন যাতে ছানায় কোনও ঢেলা না থাকে।
২) এরপর তার সঙ্গে স্ট্রবেরি পাল্প, সুজি ও চিনি ভাল করে মিশিয়ে নিন।
৩) তারপর ছানার মিশ্রণটি একটি কৌটোয় ভরে প্রেশার কুকারে রেখে দিন। তিনটি সিটি দিয়ে নামিয়ে নিন।
৪) এরপর একদম ঠান্ডা হলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৫) সন্দেশটি একদম সেট হয়ে গেলে তারপর আপনার পছন্দমতো কেটে নিয়ে বা চ্যাপ্টা করে বানিয়ে পরিবেশন করুন।
৬) এক একটা সন্দেশের উপর স্লাইস করে কাটা স্ট্রবেরি দিয়েও পরিবেশন করতে পারেন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ছানার পোলাও

ছানার পোলাও একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার যা ছানা এবং চিনির মিশ্রণে তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৭৮৫

কমলার পুডিং

কমলার পুডিং একটি সুস্বাদু মিষ্টি যা কমলার রসের সতেজ স্বাদে ভরপুর। এটি তৈরি করা সহজ এবং যে…

⏱ ৪০ মিনিট 👁 ১০৯৪