মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সবজির পাটিসাপটা

সবজির পাটিসাপটা

উপকরণ

  • ময়দা – ১ কাপ,
  •  সুজি – ১/২ কাপ,
  •  ডিম – ২ টি ,
  •  গাজর মিহি কুঁচি – ১ টি,
  •  বাঁধাকপি মিহি কুঁচি – ১/২ কাপ,
  •  পেঁয়াজ, কুঁচি – ১ টি,
  •  কাঁচা মরিচ কুঁচি – ৪/৫ টি ,
  •  সয়া সস – ২ টেবিল চামচ,
  •  লবন – স্বাদ মত,
  •  তেল – পরিমান মত,
  •  ধনে পাতা কুঁচি – ১ গোছা ।

প্রণালি

প্রথমে ময়দা আর সুজি একটি বাটিতে নিয়ে তাতে সামান্য লবন ও একটি ফেটানো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করুন। প্রয়োজনে একটু পানি মেশান। মোটামুটি ঘন একটি গোলা তৈরি করতে হবে যেটা আপনি প্যানের ওপর পাটিসাপটার মত ছড়িয়ে দিতে পারবেন। গোলাটি মূল রান্নার ৩০ মিনিট আগেই তৈরি করে রাখতে হবে।

এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ কুঁচি বাদামি করে ভেজে নিন। এবার সবজিগুলো দিয়ে দিন। পরিমান মত লবন দিন। মিনিট পাঁচেক রান্না করুন। একটু নরম হলেই একটি ডিম ফেটিয়ে নিয়ে তাতে ছেড়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সয়াসস দিয়ে নেড়েচেড়ে বেশ মাখামাখা হয়ে আসলে ধনেপাতা কুঁচি ছিটিয়ে নামিয়ে নিন। এবার ননস্টিক প্যান বা তাওয়া গরম করে তেল দিয়ে ব্রাশ করে নিন।

ব্রাশ না থাকলে একটা ছোট কাপড় চামচে বেঁধে টেলে দুবিয়ে সেটা দিয়ে তাওয়াটা ভালো করে মুছে দিতে পারেন। এবার ২ টেবিল চামচ গোলা প্যানে ঢেলে সমান ভাবে গোল করে ছড়িয়ে দিন। এসময় আঁচ কম রাখতে হবে।

গোলাটা একটু শুকিয়ে আসতে শুরু করলে খুন্তি দিয়ে নিচের দিক টা তুলে নিন। উলটে দেবেন না। এবারে ২ চামচ ডিম-সব্জির পুর পাটিসাপটার এক পাশে লম্বা করে বিছিয়ে দিন। তারপরে সাবধানে চামচের সাহায্যে পাটিসাপটার মত রোল করুন। মুড়িয়ে নেয়ার পর আরও ২/৩ মিনিট তাওয়ায় রাখুন, উল্টে-পাল্টে ভালোভাবে সেঁকে নিন।সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০৭

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮২২

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৬০

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫৬

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৯

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭৩৪

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৫৩