মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

স্পাইসি ঘি রোস্ট

স্পাইসি ঘি রোস্ট

উপকরণ

চিকেন মেরিনেশনঃ

  • মুরগীঃ ১টা(১০-১২ পিস)
  • টক দইঃ ১/২ কাপ
  • গরম মশলা ও লাল মরিচের গুঁড়াঃ ১ চা চামচ ্করে
  • লেবুর রসঃ ২টেবিলচামচ
  • আদা-রসুন, বাটাঃ ১ টেবিলচামচ করে
  • হলুদের গুড়োঃ ১/২চা চামচ ও লবন
  • মুরগী কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন।একটি বাটিতে মুরগীর সাথে উপরের সব উপকরন নিয়ে মাখিয়ে ২ ঘন্টা রাখুন।
  • মশলা তৈরিঃ'
  •  
  • আস্ত শুকনো মরিচঃ ৮-১০টি(কাশ্মীরি মরিচ হলে ভাল, সুন্দর রং হয়)(ঝাল বেশি না খেলে কমিয়ে দিন)
  • আস্ত ধনিয়াঃ ১ টেবিলচামচ
  • আস্ত জিরাঃ ১চা চামচ
  • এলাচ, দারচিনিঃ কয়েকপিস
  • গোলমরিচঃ ১চামচ
  • রসুন কোয়াঃ ৫-৬টি
  • তাওয়াতে মরিচ হাল্কা টেলে নিন।
  • প্যানে ১চা চামচ ঘি দিয়ে বাকি উপকরন হাল্কা ভেজে নামিয়ে নিন।এখন মরিচ সহ এই সব উপাদানগুলো বেটে বা ব্লেন্ড করে পেস্ট করে নিন।

প্রণালি

রোস্ট তৈরিঃ

পেঁয়াজ কুচিঃ ২কাপ
কারিপাতাঃ ১০-১২পিস(না পেলে ধনেপাতা দিন)
ঘিঃ ১/২কাপ
গুড় কুচিঃ ২চা চামচ(না থাকলে চিনি দিন)
লবন
তেতুলের কবাথঃ ১চা চামচ

কড়াইতে ঘি, পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে কারিপাতা দিন।এখন মেরিনেট করা মুরগী মশলাসহ দিয়ে দিন।তেতুল, মরিচের মশলা দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে কয়েকমিনিট রান্না করুন।পানি বের হবে মরগী থেকে।এখন লবন ও গুড় দিন।ঢেকে মাঝারি আচে পানি শুকিয়া যাওয়া পর্যন্ত রান্না করুন।

লবন দেখে তেল ভাসলে চুলা বন্ধ করে দিন।

সূত্র: https://www.facebook.com/Learning-from-My-Kitchenette-110465747054335/photos/a.248066723294236/248070873293821

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

মুরগির মোসাল্লাম

মুরগির মোসাল্লাম একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রেসিপি যা বিশেষ উৎসব বা অনুষ্ঠানে…

⏱ ৯০ মিনিট 👁 ১৫২৬

বাঁধাকপি দিয়ে মুরগি

বাঁধাকপি দিয়ে মুরগি একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি রেসিপি যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৬৪

ক্যাপসিকাম চিকেন

ক্যাপসিকাম চিকেন একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি যা মুরগির মাংস এবং…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৪

কাশ্মীরি ঝাল চিকেন

কাশ্মীরি ঝাল চিকেন একটি সুস্বাদু এবং মশলাদার মুরগির পদ যা আপনার রসনা তৃপ্ত করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৯৮৪