মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

লবঙ্গ লতিকা

লবঙ্গ লতিকা

উপকরণ

  • লবঙ্গ প্রতি পিঠার জন্য ১টি
  • কিসমিস প্রতি পিঠার জন্য ১টি
  • ময়দা ২ কাপ
  • তেল সিকি কাপ
  • কোরানো নারকেল ১ কাপ
  • ছানা (চিনি দিয়ে জ্বাল দেয়া মাখা মাখা) আধা কাপ
  • খিরসা আধা কাপ
  • মাওয়া আধা কাপ
  • চিনি দেড় কাপ
  • এলাচ গুঁড়ো সিকি চা চামচ
  • পানি আধা কাপ
  • লবণ ১ চা চামচ
  • তেল ভাজার জন্য

প্রণালি

নারকেলের সাথে আধা কাপ চিনি, ছানা এবং খিরসা মিশিয়ে জ্বাল দিন। একটু মাখা মাখা হয়ে এলে এলাচ গুঁড়ো ও মাওয়া দিয়ে আঠালো করে হালুয়ার মতো হলে নামিয়ে একটি বাটিতে ঢেলে রাখুন। ময়দার সাথে লবণ মিশিয়ে তেলের ময়ান দিয়ে ও আধা কাপ পানি দিয়ে ময়দা মথে ফেলুন। ২০টি ভাগ করে হাতের তালুতে নিয়ে গোল গোল করে বল বানিয়ে একটি বাটিতে ঢেকে রাখুন।

তারপর রুটি বেলার পিঁড়িতে প্রত্যেক ভাগ ময়দার বল দিয়ে এক একটি করে ছোট ছোট রুটি বেলে নিন। প্রতিটি রুটির মধ্যখানে হালুয়ার মিশ্রণ ২ চা চামচ করে দিয়ে দুইপাশের রুটি দিয়ে হালুয়া ঢেকে দিন। প্রথমে রুটির এক কিনার তুলে ঢেকে নিন। এরপর অন্য কিনারটি ও প্রথমটির ওপর তুলে দিন। উল্টে নিয়ে আবার দুই মাথা থেকে একটির ওপর আরেকটি তুলে চেপে বন্ধ করে দিন। মাঝখানে মুখ বন্ধের স্থানে একটি কিসমিস বসিয়ে দিয়ে তার উপর একটি লবঙ্গ বসিয়ে দিয়ে মুখ বন্ধ করে দিন। দেখতে লবঙ্গ লতিকা পিঠা চার কোণা হবে।

 

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০৬

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮২২

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৬০

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫৬

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৯

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭৩৪

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৫২