মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আম আর পুদিনার ওয়্যাফল

আম আর পুদিনার ওয়্যাফল

উপকরণ

  • 12 টুকরো পাকা, মিষ্টি আম (মাঝারি আকারের আমের অর্ধেক থেকে কেটে নিন)
  • 3টি ওয়্যাফলের জন্য লাগবে
  • 125 গ্রাম ময়দা
  • 75 গ্রাম গুঁড়ো চিনি
  • 30 গ্রাম গলানো নুন-ছাড়া মাখন
  • 150 মিলি দুধ
  • 6 গ্রাম বেকিং পাউডার
  • 1 চাচামচ ভ্যানিলা এসেন্স
  •  
  • সাজানোর উপকরণ
  • 5 টি পুদিনাপাতা কুচিয়ে নিন
  • 1 চিমটে আইসিং সুগার বা গুঁড়ো চিনি লাগবে সাজানোর জন্য
  • 1 স্কুপ ম্যাঙ্গো আইসক্রিম
  • 30 মিলি মেপল সিরাপ

প্রণালি

একটা শুকনো বাটিতে ময়দা, দুধ, চিনি নিয়ে বেশ করে ফেটিয়ে নিন।
এর মধ্যে গলানো মাখন, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার নিয়ে ফের একবার ভালো করে ফেটান।
তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে একটুও ডেলাভাব না থাকে।
এবার যাঁদের বাড়িতে ওয়্যাফল মেকার আছে, তাঁরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে মেশিন গরম করে নিন।
তার পর তাতে মিশ্রণ দিয়ে সেঁকে নিতে হবে।
না থাকলে প্যানকেক বা গোলা রুটির মতো ভেজে নিন অল্প মাখন দিয়ে।
তার পর আম, আইসক্রিম, মেপল সিরাপ, পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

সবজি রোল

সবজি রোল একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স যা সহজেই তৈরি করা যায়। এটি বিভিন্ন ধরনের…

⏱ ৯০ মিনিট 👁 ১৬৩০

আলু পুরি

আলু পুরি একটি জনপ্রিয় এবং সুস্বাদু স্ন্যাক্স যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি ময়দার…

⏱ ৬০ মিনিট 👁 ১০৯৬

ঝালমুড়ি

ঝালমুড়ি বাংলাদেশের একটি জনপ্রিয় স্ন্যাক্স যা মশলাদার এবং সুস্বাদু। এটি সহজে তৈরি করা যায়…

⏱ ২০ মিনিট 👁 ১৫৪৯

ওটস এগ অমলেট

ওটস এগ অমলেট একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু প্রাতঃরাশের বিকল্প যা সহজেই তৈরি করা যায়। এটি…

⏱ ২০ মিনিট 👁 ১১৪০

আলু পরোটা রেসিপি

আলু পরোটা একটি জনপ্রিয় এবং সুস্বাদু নাস্তা যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিতে আমরা…

⏱ ৫০ মিনিট 👁 ৩০০৯