মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

রাগি ওয়্যাফল

রাগি ওয়্যাফল

উপকরণ

  • 2টি ডিম
  • 2 টেবিলচামচ গুড়
  • ½ কাপ রাগি আটা
  • ½ কাপ নারকেলের কুরো
  • 1 চিমটে এলাচের গুঁড়ো
  • 1 চিমটে দারচিনির গুঁড়ো
  • ½ কাপ তাজা ক্রিম
  • ½ কাপ দুধ
  • পাত্রের গায়ে লাগানোর জন্য মাখন
  • সাজানোর জন্য মেপল সিরাপ
  • সাজানোর জন্য চকোলেট সস
  • সাজানোর জন্য আমন্ডের কুচি
  • সাজানোর জন্য পেস্তার কুচি

প্রণালি

একটা বড়ো বাটিতে ডিম আর গুড় রেখে খুব ভালো করে ফেটিয়ে নিন।
তার মধ্যে রাগি আটা, নারকেলের কুরো, দুধ, ক্রিম, দারচিনি আর এলাচের গুঁড়ো একসঙ্গে নিয়ে বেশ করে ফেটিয়ে নিন।
ব্যাটারটা যেন একেবারে মসৃণ আর ক্রিমি হয়, তা দেখতে হবে।
ইলেকট্রিক ওয়্যাফল মেকারের গায়ে মাখন লাগিয়ে নিন ভালো করে।
তার পর ওয়্যাফল মিক্সটা দিয়ে আগুনে সেঁকে নিন।
প্রতি পিঠ সাত থেকে আট মিনিট ধরে সেঁকতে হবে।
ওয়্যাফলগুলো একটা পরিষ্কার প্লেটে ঢেলে নিন।
তার উপর মেপল সিরাপ, চকোলেট সস, আমন্ডের কুচি, পেস্তার কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম।
ইচ্ছে হলে আপনার পছন্দের ফলও দিতে পারেন সঙ্গে।
যাঁরা মাখন খেতে চান না, তাঁরা সামান্য অলিভ অয়েল দিয়েও সেঁকে নিতে পারেন ওয়্যাফল।

সূত্র: https://m.femina.in/bengali/food/recipes/tired-of-eating-same-breakfast-try-something-new-2784.html

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

সবজি রোল

সবজি রোল একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স যা সহজেই তৈরি করা যায়। এটি বিভিন্ন ধরনের…

⏱ ৯০ মিনিট 👁 ১৬৩০

আলু পুরি

আলু পুরি একটি জনপ্রিয় এবং সুস্বাদু স্ন্যাক্স যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি ময়দার…

⏱ ৬০ মিনিট 👁 ১০৯৬

ঝালমুড়ি

ঝালমুড়ি বাংলাদেশের একটি জনপ্রিয় স্ন্যাক্স যা মশলাদার এবং সুস্বাদু। এটি সহজে তৈরি করা যায়…

⏱ ২০ মিনিট 👁 ১৫৪৯

ওটস এগ অমলেট

ওটস এগ অমলেট একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু প্রাতঃরাশের বিকল্প যা সহজেই তৈরি করা যায়। এটি…

⏱ ২০ মিনিট 👁 ১১৪০

আলু পরোটা রেসিপি

আলু পরোটা একটি জনপ্রিয় এবং সুস্বাদু নাস্তা যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিতে আমরা…

⏱ ৫০ মিনিট 👁 ৩০১০