মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ঝলসানো মুরগি

ঝলসানো মুরগি

উপকরণ

  • মুরগির রান (থানসহ) ৪টি
  • সয়া সস ১ টেবিল চামচ
  • ওয়েস্টার সস আধা টেবিল চামচ
  • ফিশ সস ১ চা-চামচ
  • টমেটো কেচাপ ১ টেবিল চামচ
  • চিলি সস ১ টেবিল চামচ
  • টক দই ১ টেবিল চামচ
  • পাপরিকা ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • মধু ১ টেবিল চামচ ও সরিষার তেল ৩ টেবিল চামচ

প্রণালি

প্রথমে মুরগির রানের গায়ে লেবুর রস মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার আবার একটু ধুয়ে নিন, এবার ধারালো ছুরি দিয়ে আঁচড় কেটে নিন। সব সস, টক দই ও মধুর মিশ্রণ বানিয়ে মুরগির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন, ম্যারিনেট করে রাখুন ৫-৬ ঘণ্টা। এবার বারবিকিউ স্ট্যান্ডের কয়লা জ্বালিয়ে কয়লাগুলো নেড়েচেড়ে স্ট্যান্ড রেডি করে নিন। স্ট্যান্ডের ওপর গ্রিল ট্রে রেখে তাতে মুরগির টুকরাগুলো দিয়ে তার ওপর তেল ব্রাশ করুন। এক পাশ হয়ে এলে এবার অন্য পাশ উল্টে তাতেও তেল ব্রাশ করে গ্রিল করে নিন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

মুরগির মোসাল্লাম

মুরগির মোসাল্লাম একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রেসিপি যা বিশেষ উৎসব বা অনুষ্ঠানে…

⏱ ৯০ মিনিট 👁 ১৫২৬

বাঁধাকপি দিয়ে মুরগি

বাঁধাকপি দিয়ে মুরগি একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি রেসিপি যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৬৪

ক্যাপসিকাম চিকেন

ক্যাপসিকাম চিকেন একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি যা মুরগির মাংস এবং…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৪

কাশ্মীরি ঝাল চিকেন

কাশ্মীরি ঝাল চিকেন একটি সুস্বাদু এবং মশলাদার মুরগির পদ যা আপনার রসনা তৃপ্ত করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৯৮৪