মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বাদাম খেজুরের হালুয়া

বাদাম খেজুরের হালুয়া
  • বিচি ছেড়ে গ্রাইন্ড করা নরম খেজুর ৫০০ গ্রাম
  • পেস্তা বাদাম ৫০গ্রাম
  • কাজু বাদাম ৫০ গ্রাম
  • কাঠ বাদাম ৫০ গ্রাম
  • পোস্ত দানা ৩ টেবিল চামচ
  •  ঘি ২ টেবিল চামচ

প্রণালি

★প্রথমে একটা ফ্রাইং প্যানে মাঝারি আছে হালকা ব্রাউন করে পোস্ত দানা গুলো ভেজে নিতে হবে।
★খেজুর বিচি সরিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে।
★সব বাদাম ছোট ছোট করে কেটে ১ চামচ ঘি দিয়ে ভেজে নিতে হবে।
★ফ্রাইপ্যানে আবার ঘি দিয়ে তাতে খেজুর ও বাদাম দিয়ে অল্প আচেঁ কিছুক্ষন ভাজতে হবে।
★২ টেবিল চামচ পোস্তদানা খেজুরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেজুর যখন ফ্রাইং প্যান থেকে গা ছেড়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে।
★চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে হাতে অল্প ঘি মাখিয়ে ভাল করে মথে নিতে হবে যেন খেজুর ও বাদাম ভালভাবে মিশে যায়। এবার একটা মোটা রোল করে রোল টা কে বাদাম আর পোস্ত দানার উপর গড়িয়ে নিতে হবে যেন বাইরে সাইডটাতে পোস্তা দানা আর বাদাম এর একটা লেয়ার থাকে। এরপর ফয়েল পেপারে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টার জন্য।
★এবার ফ্রিজ থেকে বের করে ধারালো ছুরি দিয়ে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পুরু করে কেটে নিন।
হয়ে গেল অপরূপ সুন্দর খুবই হেলদি এবং স্বাদে অতুলনীয় বাদাম খেজুরের সন্দেশ বা বরফি।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ডিমের হালুয়া

ডিমের হালুয়া একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন মিষ্টান্ন যা বিশেষ করে উৎসবের সময় বা…

⏱ ৪০ মিনিট 👁 ৭৫৬

চকলেট হালুয়া

চকলেট হালুয়া একটি সুস্বাদু মিষ্টান্ন যা চকলেট প্রেমীদের জন্য বিশেষভাবে উপযোগী। এটি সহজে…

⏱ ৪০ মিনিট 👁 ৭৯৪

পেঁপের হালুয়া

পেঁপের হালুয়া একটি সুস্বাদু এবং পুষ্টিকর মিষ্টি যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই মিষ্টি তৈরি…

⏱ ৪০ মিনিট 👁 ৮৯৫

বেসনের হালুয়া

বেসনের হালুয়া একটি সুস্বাদু মিষ্টি যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি বিশেষ করে উৎসবের…

⏱ ৪০ মিনিট 👁 ১৪৭১