মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মুরগির চাইনিজ সিজলিং

মুরগির চাইনিজ সিজলিং

উপকরণ

  • হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম
  • ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ
  • মাখন ৩ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ৩টি
  • রসুন কুচি ৩ টেবিল চামচ
  • আদা কুচি ২ টেবিল চামচ
  • ময়দা ৪ টেবিল চামচ
  • ডিমের সাদা অংশ ২টি
  • সয়াবিন তেল আধা কাপ
  • সিজলিং ডিশ ১টি
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • চিলি সস ৩ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো

প্রণালি

১. মুরগির মাংস আঙুলের মতো লম্বা করে কেটে নিন। মাংসের সঙ্গে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মেখে ডুবো তেলে ভেজে নিন।২. কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ ও মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ, কাঁচা মরিচ, টমেটো সস ও চিলি সস দিয়ে নামিয়ে নিন।৩. সিজলিং ডিশ গ্যাসের চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে বাটার ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

মুরগির মোসাল্লাম

মুরগির মোসাল্লাম একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রেসিপি যা বিশেষ উৎসব বা অনুষ্ঠানে…

⏱ ৯০ মিনিট 👁 ১৫২৬

বাঁধাকপি দিয়ে মুরগি

বাঁধাকপি দিয়ে মুরগি একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি রেসিপি যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৬৫

ক্যাপসিকাম চিকেন

ক্যাপসিকাম চিকেন একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি যা মুরগির মাংস এবং…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৪

কাশ্মীরি ঝাল চিকেন

কাশ্মীরি ঝাল চিকেন একটি সুস্বাদু এবং মশলাদার মুরগির পদ যা আপনার রসনা তৃপ্ত করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৯৮৪