মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মৌচাক পিঠা

মৌচাক পিঠা

উপকরণ

  • ময়দা – ১ কাপ,
  • তরল দুধ – ১/৪ কাপ,
  •  ঘি – ১/৪ কাপ,
  • পানি – ৪ কাপ,
  •  ভাজার জন্য তেল – ২ কাপ,
  •  ঘি – ১ কাপ।

সিরার জন্য

  •  চিনি – ১ কাপ,
  •  পানি – ১/২ (হাফ) কাপ,
  •  এলাচ – একটা।
  • সাজাবার জন্য – চেরি, বাদাম কুঁচি

প্রণালী

একটা বড় পাত্রে ঘি হাতে করে ফেটিয়ে নিন। আইস কিউব দিয়ে মাখালে ঘি দ্রুত সাদা হয়। এরপর আইস কিউব গুলো ফেলে দিন। এবার এতে দুধ, ময়দা ও পানি দিয়ে ভালো করে ফেটে নিন। চাইলে হ্যান্ড হুইস্ক বা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। বেশ পাতলা গোলা তৈরি করুন।

এরপর একটি ছোট সসপ্যান নিন। সস প্যানের তলা গভীর ও ভারী হলে ভালো হয়। পিঠা ভাজার জন্য তেল ও ঘি একত্রে গরম করুন। চুলা বেশি আঁচে ১ চা চামচ করে গোলা তেলের উপর ঢেলে দিন। পুরো গোলাটা ছোট ছোট দানার মতো ছড়িয়ে যাবে। এর মাঝেই আবার ১ চামচ গোলা দিন। এভাবে পর পর পিঠা চাক না জমে যাওয়া পর্যন্ত গোলা দিয়ে দিতে থাকুন। এরপর সোনালি করে ভেজে তুলে নিন। এভাবে বেশ কিছু পিঠা তৈরি করে নিন।

এবার সিরা তৈরির জন্য পাত্রে চিনি, পানি, ও এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঘন সিরা তৈরি হবে। পাত্রটি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। সিরার মাঝে ভাজা পিঠার মৌচাকগুলো দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর তুলে নিন। পিঠার উপরে ইচ্ছেমতো চেরি বা বাদাম কুঁচি দিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০৪

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮২২

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৬০

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫৫

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৯

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭৩২

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৫২