মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ভূড়ির কালোভুনা

ভূড়ির কালোভুনা

উপকরণ

• গরুর ভুড়িঃ ১ কেজি(মাঝারি আকারের পিস করে নিন। ফুটন্ত গরম পানিতে ধুয়ে চামচ দিয়ে ময়লা চামড়া পরিস্কার করুন)
• পেয়াজ কুচিঃ ২ কাপ
• আদা রসুন বাটাঃ ১ টেবিল চামচ করে
• মরিচ গুড়োঃ ২ চা চামচ
• হলুদ গুড়োঃ ১ চা চামচ
• টালা জিরা ও ধনে গুড়োঃ ১ চা চামচ করে
• গরম মশলা গুড়োঃ ২ চা চামচ
• জায়ফল ও জয়ত্রী গুড়ো বা বাঁটা ১/২চা চামচ করে
• তেজপাতাঃ ২ , এলাচ ৮-১০ পিস , দারচিনি ৩ টি, লবঙঃ ২-৩ টি করে
• তেলঃ ১/২ কাপ( সরিষা ও নরমাল মিশানো)
ফোরনের জন্য
• শুকনো মরিচ আস্ত ৪-৫ টি
• পেয়াজ বড় কুঁচিঃ১ কাপ
• রসুন কোয়াঃ ৬-১০ টি
•আস্ত জিরাঃ ১চা চামচ ও ঘিঃ ২ টেবিল চামচ

প্রণালি

ফুটন্ত গরম পানিতে ভুরির পিসগুলো ১৫ সেকেন্ডের মত ভিজিয়ে তুলে সাথে সাথে চামচ বা ছুড়ি দিয়ে পরিস্কার করে নিন।
একটি পাত্রে ৪কাপ পানি, ১ টেবিল চামচ লবন ও ১ চা চামচ হলুদ দিয়ে ফুটতে শুরু করলে ভুড়ির বড় পরিস্কার করা পিসগুলো দিয়ে ৭-৮ মিনিট ফুটিয়ে নিন।এতে অতিরিক্ত তেল চর্বি বের হয়ে ভাল করে পরিস্কার হবে। পানি ফেলে ঠান্ডা করে ছোট ছোট পিস করুন।৪-৫বারে ভাল করে ধুয়ে নিন।
কড়াইতে তেল দিয়ে সব গরম মশলা দিন।ফুটতে শুরু করলে ভুড়ী ও অন্যান্য সব উপাদান একসাথে মিশিয়ে দিন।মাঝারি আচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে কষিয়ে নিন।
তারপর ১ কাপ পানি দিয়ে অল্প আঁচে ৩০মিনিট রান্না করুন।পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে ঢেকে রাখুন।
৪-৫ ঘন্টা পর আবার ১ কাপ গরম পানি দিয়ে অল্প আচে রাখন।পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিন।এভাবে কয়েকবার ১কাপ পানি দিয়ে ২ দিনব্যাপি রান্না করুন।একটু মাখমাখা থাকবে এসময়।
অন্য একটি কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ, শুকনোমরিচ, জিরা ও রসুন দিন।পেঁয়াজ হালকা ভাজা হলে ভুড়ী ভুনা দিন।ভাল করে মিশিয়ে মাঝারি আচে ভাজতে থাকুন।ভাজা ভাজা হলে লবন দেখে ৫ মিনিট অল্প আচে ঢেকে রাখুন।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সূত্র: https://www.facebook.com/permalink.php?story_fbid=308826563884918&id=110465747054335

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৯

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৫৩

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০৫

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৭

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৯

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৯১

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৮