মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বেগুন-বেলে রোল–

বেগুন-বেলে রোল–

উপকরণ

  • বেলে মাছের মাথা ১ কাপ
  • মাছ ১ কাপ,পেঁয়াজ কুচি ১ কাপ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ২ টেবিল চামচ
  • ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল-চামচ
  • চিকন লম্বা বেগুন ২টি
  • পোলাও ১ কাপ (আগে বানিয়ে রাখতে পারেন)
  • হোয়াইট সস আধা কাপ।

সূত্র: https://mojarranna.com/archives/32263/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-111/

প্রণালি

মাছের মাথা ধুয়ে পানি ঝরিয়ে মিহি করে বেটে নিতে হবে। মাছ ধুয়ে সামান্য হলুদ, লবণ মাখিয়ে অল্প তেলে সাঁতলে নিয়ে কাটা বেছে নিতে হবে।আধা কাপ তেল গরম করে মাছের মাথা, লবণ ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভুনে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।পেঁয়াজ ঘিয়া রং হলে মাছ দিয়ে ভুনতে হবে। লেবুর রস, টমেটো সস, কাঁচা মরিচ ও পোলাও দিয়ে কিছুক্ষণ ভুনে, হোয়াইট রস, ধনে পাতা কুচি দিয়ে নামাতে হবে।বেগুন লম্বায় পাতলা করে কেটে লবণপানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখতে হবে।বেগুনের দুই পাশে শুকনা ময়দা ছিটিয়ে ফ্রাইপ্যানে তেল গরম করে ভেজে নিয়ে কিচেন টাওয়াল বা টিস্যু পেপারের ওপর রাখতে হবে।এবার বেগুনের এক প্রান্তে মাছের পুর রেখে আস্তে আস্তে রোল করে, ব্রেকিং ট্রেতে তেল লাগিয়ে রোলগুলো সাজিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে।গরম গরম রোল টমেটো সস, চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।