মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আপেল পনির

আপেল পনির

উপকরণ

    • পনির – ২০০
    • টোম্যাটো – ১ টা
    • পেঁয়াজ – ১টা সরু করে কুচোনো
    • আদাকুচি – সামান্য 
    • কাঁচালঙ্কা – ১ টা কুচোনো
    • রসুন – ৪ কোয়া কুচোনো
    • ক্যাপসিকাম – ১ টা
    • আপেল – ১টা
    • চিনি –  ১/২ চা চামচ
    • লেবুর রস – ২ চা চামচ
    • কাজু বাদাম – ১০/১২ টা
    • মাখন – ১ চা চামচ
    • সাদা তেল – ১ টেবিল চামচ
    • নুন – স্বাদমতো     

 

প্রণালি

 

  • পনির ছোটো চৌকো করে কাটুন।
  • কাজু টুকরো করে নিন।
  • ক্যাপসিকাম, টোম্যাটো সরু লম্বাভাবে  কুচিয়ে নিন।
  • আপেল খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন।
  • কড়াইতে তেল দিয়ে রসুন, লঙ্কা কুচি দিন।
  • একটু  নাড়াচাড়া করে বাকি সবজি দিন।
  • সবজি একটু নরম হলে, কাজু ও আপেল দিন।
  • আন্দাজমতো নুন,  চিনি দিন ১ টেবিল চামচ জল দিন।
  • পনীরের টুকরো দিন।
  • মাখা মাখা হলে লেবুর রস, মাখন দিয়ে  নামান।