মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বার্গার স্টেক

বার্গার স্টেক

উপকরণ

  • গরু বা খাসির মাংস আধা কেজি
  • কাঁচামরিচ কুচি আধা টেবিল-চামচের একটু বেশি
  • আদা বাটা ১ চা-চামচ
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • পুদিনাপাতা ৪-৫টা
  • গোলমরিচ ছেঁচা ২-৩টা
  • কাবাব মসলা ১ চা-চামচ
  • পেঁয়াজ কুচি করা ১ কাপ
  • ডিম ১টা
  • রসুন বাটা ১ চা-চামচ
  • ধনেপাতা ২ টেবিল-চামচ
  • লবণ পরিমাণমতো
  • তেল ২ টেবিল-চামচ
  • ময়দা বা ব্রেডক্রাম ২ টেবিল-চামচ

প্রণালি

প্রথমে মাংস কিমা করে ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে কমপক্ষে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার কিমা ৬ ভাগ করে প্রত্যেক ভাগ নিয়ে বড় চ্যাপ্টা করে স্টেক তৈরি করতে হবে। পলিথিনের ভেতর তেল মাখিয়ে কিমা চেপে স্টেক করা যেতে পারে। এবার ফ্রাইপ্যানে ছ্যাঁকা তেলে ফ্রাই করতে হবে। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করা যাবে। বনরুটির ভেতর বিফস্টেক, বিভিন্ন রকমের পনির, সস দিয়ে পরিবেশন।

সূত্র: https://www.ebanglalibrary.com/banglarecipe/2350/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95/

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

মগজের কাবাব

মগজের কাবাব একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি বিশেষ করে…

⏱ ৪০ মিনিট 👁 ৯৯৮

হাঁড়ি কাবাব

হাঁড়ি কাবাব একটি সুস্বাদু এবং মশলাদার মাংসের পদ যা বিশেষ করে উৎসব এবং অতিথি আপ্যায়নে…

⏱ ৯০ মিনিট 👁 ১১৪৯

শাহী বোরহানি

শাহী বোরহানি একটি জনপ্রিয় বাঙালি পানীয় যা বিশেষ করে উৎসব ও বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা…

⏱ ৪০ মিনিট 👁 ১২৩২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিতে…

⏱ ৪০ মিনিট 👁 ১৪২৮

আচার মাংস

আচার মাংস একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা মাংসের সাথে আচার এবং মশলার মিশ্রণে তৈরি…

⏱ ১২০ মিনিট 👁 ৯৯৬