মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পাকা আমের হালুয়া

পাকা আমের হালুয়া

উপকরণ

  • পাকা আম- ২ কাপ
  • ঘি- ১/২ কাপ
  • চিনি- ১ কাপ
  • আমন্ড কুচি- কয়েকটি
  • ক্যাশিউ নাট- কয়েকটি

প্রণালি

একটি পাত্রে চিনি ও আম নিয়ে একসঙ্গে মেশান। ফ্রাইপ্যানে সামান্য ঘি গরম করুন।

আমন্ড ও ক্যাশিউ নাট ১ মিনিট ঘিয়ে ভেজে নামিয়ে রাখুন। আরেকটি পাত্রে আমের মিশ্রণ নিয়ে চুলায় দিন।

মাঝারি আঁচে নাড়তে থাকুন। থকথকে হয়ে আসলে ঘি দিয়ে নাড়ুন।

ভেজে রাখা বাদাম ছিটিয়ে পরিবেশন করুন আমের হালুয়া।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন