আম দইয়ের ললি আইসক্রিম
প্লেটে সাজানো আম দইয়ের ললি আইসক্রিম
গরমের দিনে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে? তাহলে তৈরি করুন সুস্বাদু আম দইয়ের ললি আইসক্রিম। সহজ উপকরণে তৈরি এই আইসক্রিমটি আপনার পরিবারের সবার মন জয় করবে।
গরমের দিনে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে? তাহলে তৈরি করুন সুস্বাদু আম দইয়ের ললি আইসক্রিম। সহজ উপকরণে তৈরি এই আইসক্রিমটি আপনার পরিবারের সবার মন জয় করবে।
উপকরণ
- পাকা আম ২টি
- কনডেনসড মিল্ক ৪ টেবিল চামচ
- টক/মিষ্টি দই (স্বাদ মত যতটুকু প্রয়োজন)
- চিনি (ইচ্ছা)
প্রস্তুত প্রণালি
- প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। এরপর আম গুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিন।
- এরপর ব্লেন্ডারে পাকা আম ও কনডেনসড মিল্ক একসাথে ব্লেন্ড করে নিন। আমের মিশ্রণে জল মেশাবেন না। আমের মিষ্টি কম হলে প্রয়োজনে চিনি মেশাতে পারেন।
- এরপর আইসক্রিমের ছাঁচে প্রথমে আমের মিশ্রণ এরপর অল্প দই দিন। এভাবে আম ও দই দিয়ে কয়েক লেয়ারে ছাঁচ ভরে নিন।
- ডিপ ফ্রিজে কমপক্ষে ৬ ঘন্টা রেখে জমিয়ে ফেলুন।
পরিবেশন
ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে আইসক্রিম ছাঁচ থেকে বের করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
রান্নার টিপস
আপনার পছন্দমত মিষ্টি বা টক দই ব্যবহার করতে পারেন। আইসক্রিমের স্বাদ বাড়ানোর জন্য উপরে কিছু কুচি করা পুদিনা পাতা যোগ করতে পারেন।