চিকেন ওটস সুপ
চিকেন ওটস সুপ একটি বাটিতে পরিবেশন করা হয়েছে
চিকেন ওটস সুপ একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা সহজেই তৈরি করা যায়। এই সুপটি মুরগীর মাংস এবং ওটসের মিশ্রণে তৈরি, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
চিকেন ওটস সুপ একটি সহজ এবং পুষ্টিকর খাবার যা বিশেষ করে শীতকালে উপভোগ্য। এটি মুরগীর মাংস, ওটস এবং বিভিন্ন সবজির মিশ্রণে তৈরি হয়।
উপকরণ
সুপ তৈরি:
- বাটারঃ ১ টেবিলচামচ
- রসুন কুচিঃ ১ টেবিলচামচ
- ওটসঃ ১/২ কাপ
- হাড়ছাড়া মুরগীর কুচিঃ ১/২ কাপ
- চিকেন স্টকঃ ৩ কাপ অথবা চিকেন স্টক কিউবঃ ২ পিস ৩ কাপ পানিতে মিশিয়ে নিন
- ধনেপাতা ও কাচামরিচ ছোট কুচি ইচ্ছেমত
- গোল মরিচ গুড়োঃ ১/২ চা চামচ
- লবণঃ স্বাদমতো
চিকেন স্টক তৈরি:
- মুরগীর রানের অংশঃ ২ পিস
- গাজর কিউবঃ ১ টি
- পেঁয়াজ কিউবঃ ১ টি
- আদা রসুন বাটাঃ ১ চা চামচ করে
- কালোগোল মরিচ গুড়োঃ ১ চা চামচ
- কাচামরিচঃ ২টি
- পানিঃ ৬ কাপ
- লবণঃ ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
- প্রথমে একটি প্যানে বাটার গরম করে রসুন কুচি দিন এবং হালকা ভেজে নিন।
- এরপর মুরগীর কুচি ও ওটস যোগ করুন। চাইলে সুইট কর্ন, গাজরকুচি বা অন্যান্য সবজি যোগ করতে পারেন।
- ২ মিনিট ভেজে চিকেন স্টক ও গোল মরিচ গুড়ো দিন।
- ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
- ফুটে উঠলে ধনেপাতা ও কাচামরিচ যোগ করুন এবং লবণ চেখে দেখুন।
- ১ মিনিট রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
চিকেন স্টক প্রস্তুত প্রণালি
- উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।
- চুলায় দিয়ে ফুটতে দিন।
- ফুটে উঠলে জ্বাল কমিয়ে ১ ঘন্টা অল্প আঁচে রাখুন।
- পানি কমে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা করে স্টক ছেকে নিন।
রান্নার টিপস
- সুপে আরও স্বাদ আনতে চাইলে লেবুর রস যোগ করতে পারেন।
- স্বাস্থ্যকর করতে চাইলে কম তেল ব্যবহার করুন।