মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিকেন সুই মাই

চিকেন সুই মাই

উপকরণ

  • 200 গ্রাম মুরগির মাংসের কিমা
  • স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ
  • 1 চাচামচ তিলের তেল
  • 1 চাচামচ আদার কুচি
  • 1 চাচামচ ধনেপাতার কুচি
  • 1 চাচামচ গাজরের কুচি
  • প্রয়োজনমতো ওয়্যানটন শিট (সুপারমার্কেটে কিনতে পাওয়া যায়)

প্রণালি

মুরগির মাংসের কিমার সঙ্গে নুন-গোলমরিচ মিশিয়ে নিন প্রথমে।
তার মধ্যে আদার কুচি, ধনেপাতার কুচি, তিলের তেলও মিশিয়ে ম্যারিনেট করে রাখুন খানিকক্ষণ।
এক ঘণ্টা পর এই মাংসটা থেকে ছোট ছোট গুলি বানিয়ে নিন, এক একটিতে আন্দাজ 25-26 গ্রাম মশলা থাকে যেন।
সেটা ওয়্যানটন শিটে মুড়ে ডাম্পলিং বানিয়ে নিন।
তবে ডাম্পলিংয়ের মুখের কাছটা বন্ধ করবেন না, সেখানে গাজরের কুচিটা দিয়ে সাজিয়ে নিন।
এবার স্টিমারে দিয়ে 10-12 মিনিট স্টিম করে নিন।গরম গরম পরিবেশন করুন ব্ল্যাক পেপার সসের সঙ্গে।
জলখাবার হিসেবে খেতে দারুণ লাগে!

সূত্র: https://m.femina.in/bengali/food/recipes/a-tasty-chinese-recipe-for-you-2758.html

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ফয়েল চিকেন

ফয়েল চিকেন একটি সুস্বাদু এবং অভিনব রান্না যা আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মুরগির…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪০