মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ক্রিসপি চিকেন ফ্রাই

ক্রিসপি চিকেন ফ্রাই

উপকরণ

  • মোরগ: ২ টি (দেড় কেজি)
  • সয়াসস: ২ টেঃ চামচ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
  • আদা বাটা: ২ চা চামচ
  • রসুন বাটা: ২ চা চামচ
  • পেঁয়াজ বাটা: ২ চা চামচ
  • শুকনামরিচ গুঁড়া: ২ চা চামচ
  • টেস্টিং সল্ট: ১/২ চা চামচ

ব্যাটারের জন্য

  • ময়দা: ১/৪ কাপ
  • কর্ণফ্লাওয়ার: ৬ টেঃ চামচ
  • বেকিং পাউডার: ১/৪ চা চামচ
  • ডিম, ফেটানো: ২ টি
  • পটেটো চিপস, চূর্ণ: ১/২ কাপ
  • কর্ণ ফ্লেক্স, চূর্ণ: ১/২ কাপ
  • লবণ: স্বাদ অনুযায়ী
  • তেল: ভাজার জন্য

প্রণালি

মোরগের চামড়া ছাড়িয়ে ৮ টুকরা করুন। মোট ১৬ টুকরা হবে। ধুয়ে পানি ঝরান। কিচেন টাওয়েল দিয়ে পানি শুষে নিন।

সব বাটা ও গুঁড়া মশলা মিক্সিং বোলে নিন।

মাংসে লবণ ও সয়াসস মাখান। মশলার মিশ্রণে তেল মিশিয়ে মাংস দিয়ে মাংসের সাথে মসলা ভালো করে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করুন।

ময়দা, কর্ণফ্লাওয়ার ও বেকিং পাউডার একত্রে মিশান।

মিক্সিং বোলে ডিমে অল্প অল্প ময়দার মিশ্রণ দিয়ে হুইস্ক করে ফেটে ব্যাটার তৈরি করুন। সবশেষে চিপস ও কর্ণফ্লেক্স চূর্ণ মিশান।

মাংসে লবণ, ১ টেবিল চামচ তেল ও ১ কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে আরো কিছুক্ষণ নাড়ুন। মাংসের টুকরায় গ্রেভী লেগে আসলে নামান।

কড়াইয়ে তেল গরম করুন। কয়েক টুকরা মাংস ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে টিসু পেপারে রাখুন। গরম ক্রিসপি চিকেন চিলি সস বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ফয়েল চিকেন

ফয়েল চিকেন একটি সুস্বাদু এবং অভিনব রান্না যা আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মুরগির…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪০