মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পোস্ত চিকেন

পোস্ত চিকেন

উপকরণ

 

  • আদা-রসুন বাটাঃ ২ টেঃ চামচ
  • পেঁয়াজ, বড় মাপের মিহি করে কুচি করাঃ ২ টি
  • দইঃ ২ বড় চামচ
  • কাঁচা লঙ্কাঃ ৪ টি
  • শুকনো লঙ্কাঃ ১ টি ফোড়নের জন্য
  • কালো জিরেঃ ১/২ চা চামচ ফোড়নের জন্য
  • ধনেপাতাঃ ১ কাপ (কুচানো)
  • পোস্ত, জলে ভেজানোঃ ৪ টেঃ চামচ
  • হলুদ গুঁড়োঃ ১ চিমটো
  • নুনঃ স্বাদমতো
  • সর্ষের তেলঃ ৩ টেঃ চামচ
  • জলঃ ২ কাপ
  • সাজানোর জন্য কুচনো ধনেপাতাঃ ২ কাপ

প্রণালি

ভেজানো পোস্ত, ধনেপাতা ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে ভালো করে পিষে নিন। এতে দইটা দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিন। যেন মিহি একটা পেস্ট তৈরি হয়। এবার মাংস ভাল করে ধুয়ে দিন।

মাংসের মধ্যে পোস্তর পেস্ট, হলুদ দিয়ে ভাল করে ম্যারিনেট কর রেখে দিন প্রায় ২ ঘন্টা।

মাংস ম্যারিনেট হয়ে গেলে একটি কড়াইয়ে তেল দিন।

তেল ভাল করে গরম হলে তাতে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিন।

এরপর এতে পেঁয়াজ দিন।

৫-৭ মিনিট হাল্কা আঁচে ভাল করে ভাজতে থাকুন।

এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট ভাল করে ভাজুন হাল্কা আঁচে। দেখবেন যাতে তলায় লেগে না যায়।

বার এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। নুন দিন।

ভাল করে কসাতে থাকুন। (প্রেসার কুকারে করবেন না।)

১৫ মিনিট কসানো হয়ে গেলে তাতে অর্ধেক জল দিয়ে দিন। ঢাকা দিয়ে আরও ১৫ মিনিট রান্না করুন।

মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেবেন তলা ধরে যাচ্ছে নাতো।

এবার বাকি জলটা দিয়েও আরও ১০ মিনিট রান্না করুন।

আপনি যদি ঢোল ঢোল চান তাহলে একটি জল দিতে পারেন।

রান্না হয়ে গেলে উপর থেকে ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন।

ধনেপাতা কুচি ও চেরা কাঁচালঙ্কা দিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ফয়েল চিকেন

ফয়েল চিকেন একটি সুস্বাদু এবং অভিনব রান্না যা আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মুরগির…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪০