মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মনোলোভা আইসক্রিম

মনোলোভা আইসক্রিম

উপকরণ

  • গুঁড়া দুধ ২ কাপ
  • পানি আড়াই কাপ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • চিনি ২ টেবিল চামচ
  • ক্রিম ১ টিন
  • জেলেটিন গোলানো ১ টেবিল চামচ
  • সিএমসি পাউডার গোলানো ১ টেবিল চামচ
  • তরল গ্লুকোজ ১ চা-চামচ
  • পছন্দমতো ৫টি ফলের রস ও রং
  • ডিমের সাদা অংশ ২টা
  • চিনি ২ টেবিল চামচ

প্রণালি

প্রথমে গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি বিট করে নিয়ে চুলায় দিয়ে ঘন করে এতে তরল গ্লুকোজ দিন। ঠান্ডা করে এতে জেলেটিন ও সিএমসি মিশিয়ে ক্রিম দিয়ে বিট করে ফ্রিজে জমতে দিন ৩-৪ ঘণ্টা। এরপর এটাকে ৫ ভাগে ভাগ করে পছন্দমতো স্বাদ ও রং মিশিয়ে বিট করে আবারও জমতে দিন। ২ ঘণ্টা পরপর বের করে বিট করে নিন। শেষের বার ডিমের সাদা অংশ ও চিনির মেরাং দিয়ে বিট করে ফ্রিজে জমতে দিন। তারপর পছন্দমতো গ্লাসে পরপর আইসক্রিমগুলো সাজিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চকলেট আইসক্রিম

চকলেট আইসক্রিম একটি মজাদার এবং সহজে তৈরি করা যায় এমন মিষ্টান্ন যা আপনার পরিবারের সকলের…

⏱ ৪০ মিনিট 👁 ১৪৬৭