মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি
টিপস

কিডনিতে পাথর জমা রুখতে কোন ফল খাওয়া জরুরি, জেনে নিন

কিডনিতে পাথর জমা রুখতে কোন ফল খাওয়া জরুরি, জেনে নিন

এখন প্রায়শই শোনা যায় কিডনিতে পাথর জমেছে। আর তার জন্য ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। উদ্বেগে থাকতে হয় পাথরের জন্য অস্ত্রোপচার করতে হবে কিনা। কিন্তু একটু সতর্ক হলেই এসব এড়ানো যায়। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে। কারণ কিছু ফল আছে যেগুলো খেলে কিডনিতে পাথর জমা রোধ করতে সহায়তা করে। এক্ষেত্রে উপকারী হল পাতিলেবু।একাধিক গবেষণায় দেখা গেছে, পাতিলেবুর শরবত লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান বের করে। ফলে লিভারের যেকোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।

পাতিলেবুতে রয়েছে ভিটামিন 'সি', পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, যা দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে। ঘুম থেকে উঠে খালি পেটে লেবু জল খেলে দেহের ভেতরে পি এইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে। ফলে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

পাতিলেবু ত্বক ভালো রাখে,শরীরের অ্যান্টি-অক্সিডেন্টের চাহিদা পূরণ করে ও কিডনির পাথরও প্রতিরোধ করে।

এছাড়া আরো গুন রয়েছে পাতিলেবুর। এই লেবুতে রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। লেবুর স্বাস্থ্য উপকারিতার সম্পর্কে পুষ্টিবিদরা বলছেন, লেবুর ভিটামিন ‘সি’তে সমৃদ্ধ। ভিটামিন 'সি' অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই ত্বকে লেবু ব্যবহার করতে পারেন। লেবু ব্যবহারে চেহারায় বয়সের ছাপ কমবে। প্রতিদিন সকালে হালকা গরম জলে কিছুটা লেবুর রস মিশিয়ে খেলে সারা দিনের হজমশক্তি ভালো থাকে। এ ছাড়া লেবুতে থাকা ভিটামিন 'সি' দেহের হরমোনকে সক্রিয় রাখে ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে।

পাতিলেবু উপকারী কিডনির জন্য। লেবুজল আমাদের শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে, আয়রন শোষণও করে। কিডনির পাথর প্রতিরোধে যথেষ্ট উপকারী।