মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মগজের চপ

মগজের চপ

উপকরণ

  • গরু অথবা খাসির মগজ ৫০০ গ্রাম
  • সেদ্ধ আলু (গ্রেট করা) ২টি
  • পেঁয়াজ কুচি (মিহি) আধা কাপ
  • রসুন বাটা ১ চা-চামচ
  • আদা বাটা ১ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া সামান্য
  • ফেটানো ডিম ১টি
  • ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • তেল ভাজার জন্য।

প্রণালী

মগজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প পানি, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটু ঠান্ডা হলে তাতে আলুসেদ্ধ পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরমমসলার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। পছন্দমতো আকারে তৈরি করে ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে পরিবেশন করুন।

সূত্র: https://mojarranna.com/archives/38175/%E0%A6%9A%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%AC%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF/