বার-বি-কিউ চিকেন
উপকরণ
- মুরগি ১টি (৬০০ গ্রাম ওজনের)
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- পিয়াজ বাটা ১ টেবিল চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- ধনে গুঁড়া আধা চা চামচ
- মরিচ গুঁড়া আধা চা চামচ
- বার বি কিউ সস ২ টেবিল চামচ
- টমেটো সস ২ টেবিল চামচ
- শান( Tandoori Chicken BBQ)
- মসলা অর্ধেক প্যাকেট
- বাটার ২ টেবিল চামচ
- তেল ১/২ কাপ
- লবণ পরিমাণমতো।
প্রনালি
একটা মুরগি ৪ টুকরা করে ধুয়ে জল ঝরিয়ে নিন। ছুরি দিয়ে দাগ কেটে নিন।
মুরগির টুকরোর সাথে সব মসলা ও সস মিশিয়ে ১ ঘন্টা রেখে দিন (মেরিনেট করুন)।
১ ঘন্টা পর বারবিকিউ গ্রিল অথবা গ্রিল ওভেনের গ্রিলে গ্রিল করুন। মাংসের টুকরোগুলো গ্রিলের উপর ভালোভাবে বিছিয়ে দিন।২০০ ডিগ্রী তে ২০-২৫ মিনিট গ্রিল করার পর অবশিষ্ট মসলা দিয়ে ব্রাশ করে দিন। আরও কিছুক্ষণ গ্রিল করুন।
পোড়া পোড়া হলে নামিয়ে প্লেটে সস ও সালাদ দিয়ে সাজান। পরটা / নান রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।
সূত্র: https://www.facebook.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-127442151356173/