মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস

গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস

উপকরণ

  • 250 গ্রাম ভেটকি মাছের ফিলে
  • 50 গ্রাম ম্যারিনেড লাগবে মাছে মাখানোর জন্য, তার জন্য চাই
  • রিফাইন্ড তেল
  • 10 গ্রাম পার্সলেপাতা কুচি
  • স্বাদ অনুযায়ী নুন
  • 5 গ্রাম সাদা গোলমরিচের গুঁড়ো
  • 1টা লেবু
  • 10 গ্রাম ফ্রেঞ্চ মাস্টার্ড
  • 15 মিলি সাদা ওয়াইন
  • 10 গ্রাম মাখন

প্রণালি

মাছটা ধুয়ে কিচেন টাওয়েলে মুছে শুকনো করে নিন।
মাছের গায়ে প্রথমে সাদা ম্যারিনেশন মাখিয়ে নিন।
তার মধ্যে থাকবে তেল, হোয়াইট ওয়াইন, নুন, গোলমরিচ, ফ্রেঞ্চ মাস্টার্ড।
45 মিনিট মাছ এভাবে রেখে দিন।
তার পর মাছটাকে মাঝারি আঁচে গরম করে নেওয়া আভেনে রেখে সেঁকে নিন রান্না হওয়া পর্যন্ত।
মাঝখানে একবার উলটে দেবেন।
সস তৈরির জন্য সসপ্যানে মাখন গলিয়ে নিন।
তার মধ্যে লেবুর রস আর পার্সলে কুচি মেশান। নুন দিন।
একটু ঘন হয়ে এলে মাছের উপর ঢেলে দিন এই সস।
মোটা মোটা করে আলু কেটে ভেজে নিন, আভেনে সেঁকেও নিতে পারেন।
সার্ভিং ডিশে মাছটা সাজিয়ে তার উপর সস ঢেলে দিন।
আলুভাজা আর স্যালাড সহযোগে পরিবেশন করুন।
সঙ্গে পছন্দের সস আর চিলি ফ্লেক্স দিতে পারেন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ইলিশ পাতুরি

ইলিশ পাতুরি একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ যা ইলিশ মাছের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সরষে ও…

⏱ ৪০ মিনিট 👁 ৯০৭

ইলিশ মাছের তরকারি

ইলিশ মাছের তরকারি একটি জনপ্রিয় বাঙালি পদ যা ইলিশ মাছের সাথে মশলার সমন্বয়ে তৈরি হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১১৩৩

ইলিশ মাছের মালাইকারি

ইলিশ মাছের মালাইকারি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রান্না যা নারকেলের দুধের মাখনসদৃশ…

⏱ ৪০ মিনিট 👁 ১০২৫

কৈ মাছ ভুনা

কৈ মাছ ভুনা একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি রেসিপি যা বিশেষ করে উৎসব এবং পারিবারিক…

⏱ ৪০ মিনিট 👁 ৩২৯৯