মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিকেন নাগেটস

চিকেন নাগেটস

উপকরণ

  • মুরগীর বুকের মাংস- ৫০০ গ্রাম[পছন্দ মত পিস করে নিন]
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা-১/২ চা চামচ
  • সয়া সস- ২ টে চামচ
  • টেস্টিং-পরিমান মত
  • চিনি-পরিমান মত
  • লবন- পরিমান মত
  • ডিম-১ টি
  • ব্রেড ক্রাম্ব- পরিমান মত
  • তেল- ভাজার জন্য
  • ময়দা- পরিমান মত
     

প্রণালি

ডিম আর ব্রেডক্রাম্ব ছাড়া উপরের সব উপকরন একসাথে মিশিয়ে এক ঘন্টা মেরিনেড করে রাখুন।প্রথমে চিকেনের পিস ময়দায় গড়িয়ে, তারপর ডিমে চুবিয়ে, আবার ময়দায় গড়িয়ে আবার ডিমে চুবিয়ে সব শেষে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন ।
গরম গরম পরিবেশন করুন।