মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মিক্সড খিচুড়ি

মিক্সড খিচুড়ি

উপকরণ

  • আতপ চাল-- কাপ
  • তিনপদের ডাল-- কাপ
  • লাল,হলুদ,সবুজ ক্যাপসিকাম-- কাপ
  • আস্ত ছোটো পেঁয়াজ-- ১৫-১৬টি
  • মটর--- / কাপ
  • মুরগীর হাড়-গোর-- ২টি মুরগীর
  • (গলা,পিঠ হাতের অংশ)
  • পেঁয়াজ কুচি-- -৪টি
  • টমাটো কুচি-- ২টি
  • হলুদ, ধনিয়া গুঁড়া-- দেড় চা চামচ করে
  • জিরা,মরিচ গুঁড়া-- চা চামচ করে
  • আদা,রসুন বাটা-- টে চামচ করে
  • গরমমসলা গুঁড়া-- চা চামচ
  • আস্ত গরমমসলা-- প্রয়োজনমতো
  • আস্ত জিরা-- চা চামচ
  • কাঁচামরিচ -- -৮টি
  • ধনেপাতা কুচি-- বেশ খানিকটা
  • ঘি----- টে চামচ
  • তেল, লবণ-- পরিমাণমতো
  • পানি-- কাপ

  •  

প্রণালি

এক টে চামচ আদা-রসুন বাটা, / চা চামচ মরিচ গুঁড়া লবণ দিয়ে মুরগীর হাড়-গোর মাখিয়ে রাখুন কমপক্ষে ঘন্টা। ডাল ভিজিয়ে রাখুন, ফুলে উঠলে চাল-ডাল একসাথে ধুয়ে পানি ঝরাতে দিন।

হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা আস্ত গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে আসলে টমাটো কুচি দিন। টমাটো নরম হয়ে গেলে মুরগীর হাড়-গোর দিয়ে তিন-চার মিনিট ভেজে নিন। এবার চাল-ডালের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিন। চাল ভাজা হলে পানি দিয়ে সব বাটা গুঁড়া মসলা আস্ত গরমমসলা মিশিয়ে নিন।পানি ফুটে যখন চালের সমান লেভেলে আসবে তখন আস্ত পেঁয়াজ মিশিয়ে নিন। চাল-ডালের মিশ্রণ প্রায় সেদ্ধ হয়ে গেলে হাঁড়িটি একটি তাওয়ার ওপর বসিয়ে সেদ্ধ মটর ক্যাপসিকাম উপরে ছড়িয়ে ঢাকনা দিয়ে দমে রাখুন ১০-১৫ মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে চেরা কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন। হয়ে গেলে ধনেপাতা ঘি ছড়িয়ে চুলা থেকে হাঁড়ি নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখুন।