লাউ ডাল
লাউ ডাল একটি বাটি তে পরিবেশন করা হয়েছে
লাউ ডাল একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি খাবার যা লাউ এবং ডালের সমন্বয়ে তৈরি হয়। এটি সহজে রান্না করা যায় এবং ভাত বা রুটি দিয়ে পরিবেশন করা হয়।
লাউ ডাল একটি জনপ্রিয় বাঙালি খাবার যা লাউ এবং বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি হয়। এটি পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ার পাশাপাশি সহজে রান্না করা যায়।
উপকরণ
- কিউব করে কাটা লাউ - ২ কাপ
- পিয়াজ কিউব - ১/২ কাপ
- মুসুর ডাল - ১/৪ কাপ
- মুগ ডাল - ১/৪ কাপ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
- তেঁতুলের পাল্প - ১ চা চামচ
- গুড় বা চিনি - ১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি - ইচ্ছামতো
- লবণ - স্বাদমতো
- আস্ত পাঁচফোড়ন - ১ চা চামচ
- আস্ত জিরা - ১/২ চা চামচ
- শুকনা মরিচ - ২-৩ টি
- তেজপাতা - ২টি
- তেল - ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
- ডালগুলো এক ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- ডালের সাথে পানি, সামান্য লবণ এবং হলুদ দিয়ে প্রেশার কুকারে ৪-৫ সিটি দিয়ে সেদ্ধ করুন।
- অন্য একটি হাঁড়িতে লাউ, লবণ, হলুদ-মরিচ গুঁড়া এবং দেড় কাপ পানি দিয়ে সেদ্ধ করুন।
- লাউ আধা সেদ্ধ হলে তেঁতুলের পাল্প এবং আরো আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করুন।
- চুলা থেকে নামিয়ে ডাল মিশিয়ে ডাল ঘুটনি দিয়ে কয়েকবার ঘুটিয়ে নিন।
- অন্য একটি প্যানে তেল গরম করে আস্ত পাঁচফোড়ন, জিরা, তেজপাতা এবং শুকনা মরিচ ফোঁড়ন দিয়ে পিয়াজ দিন।
- পিয়াজ নরম হলে লাউয়ের সাথে মিশিয়ে নিন।
- লাউয়ের হাঁড়ি আবার চুলায় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।
পরিবেশন
চাপাতি অথবা সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।