মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিংড়ি পিঁয়াজু

চিংড়ি পিঁয়াজু

উপকরণ

  • চিংড়ি মাছ লেজসহ ১ কাপ
  • মসুর ডাল আধা কাপ
  • মটর ডাল আধা কাপ
  • পেঁয়াজ কুচি ৪টি বড়
  • কাঁচামরিচ ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • খাওয়ার সোডা এক চিমটি
  • ভাজার জন্য তেল

প্রণালি

তেল বাদে সব একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ পর চিংড়ি মাছের লেজ বের করে রেখে বাকি মাছে ডাল বাটা লাগিয়ে শুধু তেলে লাল করে ভেজে গরম গরম পরিবেশন। (চিংড়ি মাছ ১ টেবিল চামচ লেবুর রস ও লবণ দিয়ে একটু মেখে রেখে তারপর ডালের সঙ্গে মিশিয়ে বড়া করতে হবে।)