মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ইলিশ মাছের মুড়িঘণ্ট

ইলিশ মাছের মুড়িঘণ্ট

উপকরণ

  • ইলিশ মাছের মাথা ১টি
  • ভাজা মুগডাল ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা বাটা ১ চা-চামচ
  • তেজপাতা ২টি
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচামরিচ (ফালি) ৫-৬টি
  • পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল-চামচ
  • ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল প্রয়োজনমতো
  • ঘি ১ টেবিল-চামচ

প্রণালি

মাছের মাথা কেটে টুকরো করে পরিষ্কার করে নিন। লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে ভেজে রাখুন। সসপ্যানে তেল দিন, একে একে সব মসলা ও সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে মুগডাল দিন। একটু কষিয়ে পরিমাণমতো গরম পানি দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। ডাল সেদ্ধ ও ঘন হলে মাছের মাথা দিন। একটু নেড়ে ভাজা জিরার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ঘি দিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ইলিশ পাতুরি

ইলিশ পাতুরি একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ যা ইলিশ মাছের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সরষে ও…

⏱ ৪০ মিনিট 👁 ৯০৭

ইলিশ মাছের তরকারি

ইলিশ মাছের তরকারি একটি জনপ্রিয় বাঙালি পদ যা ইলিশ মাছের সাথে মশলার সমন্বয়ে তৈরি হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১১৩৩

ইলিশ মাছের মালাইকারি

ইলিশ মাছের মালাইকারি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রান্না যা নারকেলের দুধের মাখনসদৃশ…

⏱ ৪০ মিনিট 👁 ১০২৫

কৈ মাছ ভুনা

কৈ মাছ ভুনা একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি রেসিপি যা বিশেষ করে উৎসব এবং পারিবারিক…

⏱ ৪০ মিনিট 👁 ৩২৯৯