মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বাঁধাকপি দিয়ে মুরগি

বাঁধাকপি দিয়ে মুরগি

উপকরণ

  • দেশি মুরগি –  ১টি,
  • পেঁয়াজের কুচি – ১ কাপ,
  • বাঁধাকপি –  ২ কাপ (বড়  বড় করে কেটে নেয়া )
  • রসুন বাটা – ১ চা-চামচ,
  • আদা বাটা – ১ চা-চামচ,
  • হলুদের গুঁড়া – ১ চা চামচ
  • মরিচের গুঁড়া –  ১ চা চামচ
  • জায়ফল ও জয়ত্রী বাটা – হাফ চা-চামচ
  • ধনে বাটা – ১ চা-চামচ,
  • আস্ত গরম মসলা ও জিরা টেলে গুঁড়া করে নেয়া – হাফ চা-চামচ,
  • তেজপাতা – ১/২টি,
  • আস্ত দারুচিনি – ২/৩ টুকরা,
  • আস্ত এলাচ –  ৪/৫টি।

প্রণালি

  • সবার প্রথমে মুরগির মাংস গুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ, আদা ও রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন ১৫-২০ মিনিট।
  •  এবারে কড়াইতে তেল দিয়ে গরম  করে পেয়াজ   দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এবার আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো মত কষান। তারপর একে একে ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত গরম মসলা, তেজপাতা ও  লবণ দিয়ে ভালো মত কষিয়ে নিতে হবে।  তারপর পরিমাণমতো পানি দিতে হবে।
  • কষানো শেষ হলে মসলা থেকে তেল বের হলেে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। তারপর ভালো করে নাড়তে থাকুুুন ও  জায়ফল এবং জয়ত্রী বাটা দিয়ে দিন ।
  • মাংস সেদ্ধ হয়ে আসলে  বাঁধাকপির টুকরো গুলো দিয়ে দিন। বাঁধাকপি দেয়ার পর অল্প আঁচে ঢেকে রাখুন প্রায় ৫-১০ মিনিট এর মত।
  • তারপর অল্প নাড়াচাড়া করে জিরা ও গরম মসলার গুঁড়া দিতে হবে।  রান্না শেষে ঘি দিয়ে
    নামিয়ে ফেলুন।

সূত্র: https://www.google.com/search?q=%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF+%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87+%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF+&tbm=isch&ved=2ahUKEwiEiaWmyP_pAhUwkUsFHcG3AJwQ2-cCegQIABAA&oq=%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF+%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87+%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF+&gs_lcp=CgNpbWcQA1CKswxYirMMYPm3DGgAcAB4AIABbIgBbJIBAzAuMZgBAKABAaoBC2d3cy13aXotaW1n&sclient=img&ei=PC7lXoT7OLCirtoPwe-C4Ak&bih=938&biw=1920&client=firefox-b-d#imgrc=ICSYJ6LqOXAimM