মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিংড়িতে কলার মোচা ঘণ্ট

চিংড়িতে কলার মোচা ঘণ্ট

উপকরণ

 
কলার মোচা ২টি, আলু ২টি, চিংড়ি মাছ ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৪-৫টি, জিরার গুঁড়া ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ ও নারকেল দুধ আধা কাপ।

প্রণালী

কলার মোচা বেছে, কেটে ধুয়ে লবণপানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর হলুদগুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। আলু সেদ্ধ করে চটকে নিন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিন। কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ ও জিরার ফোড়ন দিয়ে কলার মোচা ঢেলে অন্য মসলা, আলু ও চিংড়ি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এবার নারকেল দুধ, ঘি ও গরমমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে ১০ মিনিট রান্না করে পরিবেশন করতে হবে

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চিংড়ি মালাই পোলাও

চিংড়ি মালাই পোলাও একটি সুস্বাদু এবং সমৃদ্ধ স্বাদের বাঙালি খাবার যা বিশেষ উপলক্ষে পরিবেশন…

⏱ ৪০ মিনিট 👁 ৯৮৩