মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আলু ডিমের অমলেট

আলু ডিমের অমলেট

উপকরণ

  • ডিম - 2 টি
  • সেদ্ধ করে রাখা আলু - 1 টি মাঝারি
  • অর্ধেকটা ছোটো পেঁয়াজ কুচানো
  • মিহি করে কুচানো ক্যাপসিকাম 1 1/2 চা চামচ
  • টমেটো কুচি - 1 চা চামচ
  • হলুদ - 1/4 চা চামচ
  • গোলমরিচ গুড়ো - খুব সামান্য
  • নুন - স্বাদমতো

প্রণালী

  1. প্রথমেই সেদ্ধ করে রাখা আলু - নুন ও হলুদ দিয়ে ভালো করে চটকে নিতে হবে।
  2. একটা পাত্রে ডিম দুটি ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  3. এরপর আলুর মধ্যে ফেটানো ডিম দিয়ে ভালো করে চামচ বা beater দিয়ে মিশিয়ে নিতে হবে।
  4. তারপর একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও গোলমরিচ ও সামান্য নুন দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  5. গ্যাসে প্যান গরম করে বাটার বা তেল ভালো ভাবে মেখে নিতে হবে। এরপরআলু ডিমের ব্যাটার টা প্যানে দিয়ে হালকা আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
  6. ঢাকা খুলে সাবধানে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো রাখতে হবে।
  7. ঢাকা খুলে খুন্তি দিয়ে দেখে নিতে হবে যাতে অমলেট কাঁচা না থাকে।
  8. রেডি হয়ে গেলো fluffy আর tasty আলু ডিমের অমলেট।